সমভূমিতে ঘনবসতি গড়ে উঠে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কৃষিকাজের সুবিধা বিবেচনায় সমতল ভূমিতে অধিক জনবসতি গড়ে ওঠে। জনবসতি গড়ে ওঠার জন্য ভূপ্রকৃতি ব্যাপক প্রভাব বিস্তার করে। পার্বত্য অঞ্চলে কৃষিকাজ ও যাতায়াত ব্যবস্থায় অনুকূল পরিবেশ না থাকায় সেখানে মানুষ বসতি গড়তে চায় না। সে কারণে মানুষ সমভূমিতে বসতি গড়ে তোলে। এককথায় কৃষিকাজ, ব্যবসায়-বাণিজ্য ও যোগাযোগের সুবিধার জন্য মানুষ সমভূমিতে অধিক জনবসতি গড়ে তোলে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সমভূমিতে ঘনবসতি গড়ে উঠে কেন? ব্যাখ্যা কর।
উত্তর

