চিত্রের 'R [গণিত] ও 'S [গণিত] দ্বারা চিহ্নিত রেখা দুটির মধ্যে কোনটি দৈনন্দিন জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের 'R [গণিত] ও 'S [গণিত] চিহ্নিত রেখা যথাক্রমে নিরক্ষরেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা। রেখা দুটির মধ্যে আন্তর্জাতিক তারিখ রেখা অধিক গুরুত্বপূ র্ণ বলে আমি মনে করি। নিরক্ষরেখা পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হলেও প্রাত্যহিক জীবনে এর কোনো গুরুত্ব নেই। আন্তর্জাতিক তারিখ রেখা অর্থাৎ ১৮০° দ্রাঘিমারেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে। কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হয়ে ১৮০° দ্রাঘিমারেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সঙ্গে তারিখ ও বার নিয়ে গরমিল দেখা দেয়। এ সমস্যা সমাধানের লক্ষ্যে গ্রিনিচ থেকে পূর্বগামী কোনো জাহাজ বা বিমান আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্যে তাদের বর্ধিত সময় থেকে একদিন বিয়োগ করতে হয়। আবার পশ্চিমগামী জাহাজ বা বিমান কম সময়ের সঙ্গে একদিন যোগ করে তারিখ ও বার গণনা করে থাকে। অর্থাৎ একই স্থানের অধিবাসীদের মধ্যে সময় ও বারের অসুবিধা দূর করার জন্যই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন ও তারিখ পরিবর্তন করতে হয়। সুতরাং বলা যায়, দৈনন্দিন জীবনে আন্তর্জাতিক তারিখ রেখা অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্রের 'R ও 'S দ্বারা চিহ্নিত রেখা দুটির মধ্যে কোনটি দৈনন্দিন জী…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

