রিতু ও বিথীর দেখা শিলাগুলোর বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: রিতুর দেখা ব্যাসল্ট আগ্নেয় এবং বিথীর দেখা চুনাপাথর পাললিক শিলার উদাহরণ। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হওয়ায় এটিকে প্রাথমিক শিলাও বলে। এ শিলায় কোনো স্তর না থাকায় এটির অপর নাম অস্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যে দেখা যায়, এটি স্ফটিকাকার, অস্তরীভূত কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্মহীন এবং অপেক্ষাকৃত ভারী। ব্যাসল্ট, গ্রানাইট আগ্নেয় শিলার উদাহরণ। অন্যদিকে, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হতে থাকে। পরবর্তীকালে ঐসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর ও কেওলিন পাললিক শিলার উদাহরণ। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে জৈব শিলাও বলে। অনেক পাললিক শিলার মধ্যে নানাপ্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। যা কৃষিকাজে অধিক সাহায্য করে থাকে। সুতরাং বলা যায়, আগ্নেয় ও পাললিক শিলার মধ্যে পাললিক শিলা কৃষিকাজে অধিক সাহায্য করে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রিতু ও বিথীর দেখা শিলাগুলোর বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

