সামিনের জানা বায়ুমন্ডলের স্তর দুটির মধ্যে কোনটি জীবকূলের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সামিনের জানা বায়ুমণ্ডলের স্তর দুটি যথাক্রমে ট্রপোমণ্ডল ও এক্সোমণ্ডল। স্তর দুটির মধ্যে ট্রপোমণ্ডল জীবের বেঁচে থাকার জন্য অধিক গুরুত্বপূর্ণ। মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে। এই মণ্ডলে বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ। এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে ১৪৮০° সেলসিয়াসে পৌঁছে যায়। যার ফলে মানুষ ও জীবজন্তু বেঁচে থাকতে পারে না। অপরদিকে, ট্রপোমণ্ডল স্তরে মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ( [গণিত] ) ও নাইট্রোজেন ( [গণিত] ) সহ অন্যান্য সব বায়ুমণ্ডলীয় উপাদান বিদ্যমান। বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্প এই স্তরেই পাওয়া যায়, যা মানুষ ও উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয়। বায়ুর উপর-নিচ উঠানামা এই স্তরে লক্ষ করা যায়, যার দরুন তাপের ভারসাম্য বজায় থাকে। এই স্তরে মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড় ইত্যাদি সবকিছুই ঘটে থাকে। তাপমণ্ডলে উপরে প্রায় ৯৬০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে এক্সোমণ্ডল বলে। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এক্সোমণ্ডল, তাপমণ্ডল অতিক্রম করে ৯৬০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এটি ক্রমান্বয়ে আন্তঃগ্রহ স্থান (Interplanetary Space) এ প্রবেশ করে। এ স্তরের তাপমাত্রা প্রায় ৩০০° সেলসিয়াস থেকে ১৬৫০° সেলসিয়াস পর্যন্ত হয়। এক্সোমণ্ডল স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস যেমন- অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন এবং হিলিয়াম ধারণ করে, কেননা মাধ্যাকর্ষণের ঘাটতির কারণে গ্যাস অণু বা কণাগুলো সহজে মহাকাশে ছড়িয়ে পড়ে। সুতরাং আলোচনা হতে বলা যায় যে, ট্রপোমণ্ডলই একমাত্র স্তর যা উদ্ভিদ ও প্রাণীর জীবনধারণের জন্য সর্বাধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সামিনের জানা বায়ুমন্ডলের স্তর দুটির মধ্যে কোনটি জীবকূলের জন্য অধিক…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

