শেয়ারFacebookWhatsApp

সাব্বিরের দেখা বৃষ্টিপাতটির সংঘটন প্রক্রিয়া বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের সাব্বিরের দেখা বৃষ্টিপাতটি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং এটি শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় সংঘটিত হয়। জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে (Windward slope) বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে আগত মৌসুমি বায়ু মেঘালয় পাহাড়ে বাধা পেয়ে বাংলাদেশের সিলেট এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। উদ্দীপকের সাব্বির পার্বত্য এলাকায় বেড়াতে গেল। বেড়াতে বের হতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। সে অবাক হয়ে দেখলো পর্বতটির একপাশে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু অন্য পাশে হচ্ছে না। যা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতকে নির্দেশ করে এবং এটি শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় সংঘটিত হয়।

SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

সাব্বিরের দেখা বৃষ্টিপাতটির সংঘটন প্রক্রিয়া বর্ণনা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সাব্বির পার্বত্য অঞ্চলে বেড়াতে গিয়ে লক্ষ করল পর্বতটির একপাশে বৃষ্টি হচ্ছে। দৃশ্যকল্প-২: মিতু যে দেশে বসবাস করে সেখানে সারা বছর প্রতিদিন বিকাল বেলা বৃষ্টিপাত হয়। সে ইউরোপের একটি দেশে বেড়াতে যায়। তখন সেখানে শীতকাল ছিল। সে জানতে পারে এই সময়ে সেখানে এক ধরনের দীর্ঘস্থায়ী বৃষ্টি হয়।

Comilla · 2023

উত্তর

যে বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে তাকে আর্দ্র বায়ু বলে।

উত্তর

বনভূমিতে গাছপালার আচ্ছাদনের কারণে বায়ু তুলনামূলক শীতল। গাছপালা থেকে প্রস্বেদন (Transpiration) ও বাষ্পীভবনের (Evaporation) সাহায্যে বায়ু জলীয়বাষ্পপূর্ণ এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তাছাড়া বনভূমি ঝড়-তুফান, সাইক্লোনের গতিপথে বাধা দিয়ে এর শক্তি কমিয়ে দেয়। এরূপ বনভূমিতে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না, ফলে সেখানকার বায়ু তুলনামূলকভাবে শীতল হয়।

উত্তর

উদ্দীপকের সাব্বিরের দেখা বৃষ্টিপাতটি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং এটি শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় সংঘটিত হয়। জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে (Windward slope) বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে আগত মৌসুমি বায়ু মেঘালয় পাহাড়ে বাধা পেয়ে বাংলাদেশের সিলেট এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। উদ্দীপকের সাব্বির পার্বত্য এলাকায় বেড়াতে গেল। বেড়াতে বের হতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। সে অবাক হয়ে দেখলো পর্বতটির একপাশে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু অন্য পাশে হচ্ছে না। যা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতকে নির্দেশ করে এবং এটি শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় সংঘটিত হয়।

উত্তর

মিতুর দেখা বৃষ্টিপাত দুটি হলো পরিচলন বৃষ্টিপাত ও ঘূর্ণি বৃষ্টিপাত। এ দুটি বৃষ্টিপাতের মধ্যে ঘূর্ণিবাত বৃষ্টিপাত নীতিশীতোষ্ণ অঞ্চলে সংঘটিত হয়ে থাকে। দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে (Equatorial region) স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে জলভাগের উপর থেকে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ এবং স্থলভাগের উপর থেকে শুষ্ক শীতল বায়ু ঐ একই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। শীতল বায়ু ভারী বলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠতে থাকে। জলভাগের উপর থেকে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে। ঐ বায়ু শীতল বায়ুর উপরে উঠলে তার ভেতরে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণি বৃষ্টি বলে। এই বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে এরূপ বৃষ্টিপাত হতে দেখা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ মিতু যে দেশে বসবাস করে সেখানে সারা বছর প্রতিদিন বিকাল বেলা বৃষ্টিপাত হয়। সে ইউরোপের একটি দেশে বেড়াতে যায়। তখন সেখানে শীতকাল ছিল। সে জানতে পারে এই সময়ে সেখানে এক ধরনের দীর্ঘস্থায়ী বৃষ্টি হয়। যা ঘূর্ণি বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবাত বৃষ্টিপাতটি সংঘটিত হয়ে থাকে।
SSCভূগোল ও পরিবেশপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
বাষ্পীভবন কাকে বলে?
খ
বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত বৃষ্টিপাতের বর্ণনা দাও।
ঘ
বাংলাদেশে চিত্র-১ এ সংগঠিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।

বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাষ্পীভবন কাকে বলে?

বাষ্পীভবন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
ভূ-ত্বক কাকে বলে?
খ
বরেন্দ্রভূমি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'Q′Q^{\prime} প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা কর।
ঘ
উদ্দীপকের 'P′P^{\prime} প্রাকৃতিক দুর্যোগটির ফলাফল বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বরেন্দ্রভূমি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।

বরেন্দ্রভূমি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভূ-ত্বক কাকে বলে?

ভূ-ত্বক কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হিমেল বাংলাদেশের তিনটি নদী পর্যবেক্ষণ করেন। প্রথমটি লুসাই পাহাড়, দ্বিতীয়টি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ এবং তৃতীয়টি মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।

Mymensingh · 2023

ক
মৌসুমি বায়ু কাকে বলে?
খ
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে হিমেলের দেখা প্রথম নদীটির গুরুত্ব বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে দ্বিতীয় ও তৃতীয় নদীটির তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা কর।

বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌসুমি বায়ু কাকে বলে?

মৌসুমি বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে চিত্র-১ এ সংগঠিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ কর।উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত বৃষ্টিপাতের বর্ণনা দাও।বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।বাষ্পীভবন কাকে বলে?উদ্দীপকের 'P [গণিত] প্রাকৃতিক দুর্যোগটির ফলাফল বিশ্লেষণ কর।উদ্দীপকের 'Q [গণিত] প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা কর।বরেন্দ্রভূমি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।ভূ-ত্বক কাকে বলে?উদ্দীপকে দ্বিতীয় ও তৃতীয় নদীটির তুলনামূলক বিশ্লেষণ কর।উদ্দীপকে হিমেলের দেখা প্রথম নদীটির গুরুত্ব বর্ণনা কর।বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? ব্যাখ্যা কর।মৌসুমি বায়ু কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সাব্বিরের দেখা বৃষ্টিপাতটির সংঘটন প্রক্রিয়া বর্ণনা কর। | Prosthuti