মিতুর দেখা বৃষ্টিপাত দুটির সংঘটন প্রক্রিয়া কি একইরূপ? তুলনামূলক আলোচনা কর।
উত্তর: মিতুর দেখা বৃষ্টিপাত দুটি হলো পরিচলন বৃষ্টিপাত ও ঘূর্ণি বৃষ্টিপাত। এ দুটি বৃষ্টিপাতের মধ্যে ঘূর্ণিবাত বৃষ্টিপাত নীতিশীতোষ্ণ অঞ্চলে সংঘটিত হয়ে থাকে। দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে (Equatorial region) স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে জলভাগের উপর থেকে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ এবং স্থলভাগের উপর থেকে শুষ্ক শীতল বায়ু ঐ একই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। শীতল বায়ু ভারী বলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠতে থাকে। জলভাগের উপর থেকে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে। ঐ বায়ু শীতল বায়ুর উপরে উঠলে তার ভেতরে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণি বৃষ্টি বলে। এই বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে এরূপ বৃষ্টিপাত হতে দেখা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ মিতু যে দেশে বসবাস করে সেখানে সারা বছর প্রতিদিন বিকাল বেলা বৃষ্টিপাত হয়। সে ইউরোপের একটি দেশে বেড়াতে যায়। তখন সেখানে শীতকাল ছিল। সে জানতে পারে এই সময়ে সেখানে এক ধরনের দীর্ঘস্থায়ী বৃষ্টি হয়। যা ঘূর্ণি বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবাত বৃষ্টিপাতটি সংঘটিত হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মিতুর দেখা বৃষ্টিপাত দুটির সংঘটন প্রক্রিয়া কি একইরূপ? তুলনামূলক আলো…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

