মগ্নচড়া পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণের স্থান হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: মাছের প্রিয় খাদ্য প্ল্যাঙ্কটনের উপস্থিতির কারণে মগ্নচড়া পৃথিবীর শ্রেষ্ঠ মাছ শিকারের স্থান হিসেবে গণ্য করা হয়। সমুদ্রের উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়। ফলে হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সমুদ্রতলে সঞ্চিত হয় এবং একসময় মগ্নচড়ার সৃষ্টি করে। এ অগভীর মগ্নচড়াগুলোতে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন জন্মায় ও বংশবৃদ্ধি করে যা মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ফলে এই মগ্নচড়াগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্রে পরিণত হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মগ্নচড়া পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণের স্থান হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর

