'T [গণিত] এবং 'J [গণিত] ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটির প্রশস্ততা কম? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'T [গণিত] ও 'J [গণিত] দ্বারা যথাক্রমে মহীসোপান ও মহীঢাল বোঝানো হয়েছে। ভূমিরূপদ্বয়ের মধ্যে মহীঢালের প্রশস্ততা কম। মহীসোপান সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশে ক্রমনিম্ন নিমজ্জিত হয়। উপকূলভাগের বন্ধুরতার উপর এর বিস্তৃতি নির্ভর করে। স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে অথবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে অথবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য হওয়ার কারণে মহীসোপানের সৃষ্টি হয়। এছাড়া সমুদ্রতটে সমুদ্রতরঙ্গের ক্ষয়ক্রিয়া মহীসোপান গঠনে সহায়তা করে থাকে। মহীসোপানের গঠন থেকে বোঝা যায় মহীসোপান বেশ বিস্তৃত হয়। উপকূলভাগ বিস্তৃত সমভূমি হলে মহীসোপান অধিক প্রশস্ত এবং মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়। চারদিকে মহীঢাল মহীসোপানের শেষ সীমা থেকে হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্র তলদেশের সঙ্গে মিশে যায়। এখানে তরঙ্গের ক্ষয়ক্রিয়া ততটা ক্রিয়াশীল হয় না। এ অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কম হয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, মহীসোপান ও মহীঢালের মধ্যে মহীঢালের প্রশস্ততা কম।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'T এবং 'J ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটির প্রশস্ততা কম? যুক্তিসহ মতামত…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

