'T [গণিত] ও 'U [গণিত] পর্বতদ্বয়ের গঠন বৈশিষ্ট্য কি একই রকম? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'T [গণিত] ও 'U [গণিত] পর্বত যথাক্রমে আগ্নেয় এবং চ্যুতি-স্তূপ পর্বত। এদের গঠন বৈশিষ্ট্য এক নয়। ভূঅভ্যন্তরের চাপের ফলে লাভা নির্গত হয় এবং পরে সঞ্চিত ও ঠান্ডা হয়ে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত গঠিত হয়। অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হয় বলে একে আগ্নেয় পর্বত বলে। উপরের দিকে নির্গত লাভজ্বালামুখের বাইরে এসে দ্রুত ঠান্ডা হয়ে যায়। ফলে এই ধরনের পর্বতের চূড়াগুলো শঙ্কু বা মোচাকৃতির হয়ে থাকে। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমানজারো এ জাতীয় পর্বতের উদাহরণ। অন্যদিকে ভূআলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের বিন্ধ্যা পর্বত সৃষ্টি হয়েছে। এই প্রসারণ ও সংকোচনের জন্য ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। ভূত্বকের এ স্থানচ্যুতি কোথাও উপরের দিকে আবার কোথাও নিচের দিকে হয়।চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে পর্বত বলে। অর্থাৎ স্পষ্টতই আগ্নেয় ও চ্যুতি-স্তূপ পর্বতের গঠন বৈশিষ্ট্য এক নয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'T ও 'U পর্বতদ্বয়ের গঠন বৈশিষ্ট্য কি একই রকম? উত্তরের সপক্ষে যুক্…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

