পাহাড়ি এলাকায় মানুষের বসবাস কম কেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনসংখ্যার বণ্টনে ভূপ্রকৃতি প্রভাব বিস্তার করে থাকে। ভূপ্রকৃতির পার্থক্যের কারণে কোনো স্থানে জনসংখ্যা বেশি বা কম হয়। যেমন-পাহাড়ি এলাকার মানুষের বসবাস কম। সমভূমি অঞ্চল যেখানে কৃষিকাজ ও জীবনধারণ সহজ সেখানে মানুষ বসবাস করতে বেশি আগ্রহী হয়। আর পাহাড়ি অঞ্চল যেখানে ভূমিরূপ বন্ধুর প্রকৃতির ও যোগাযোগ ব্যবস্থা সহজ নয় সেখানে মানুষ বসবাস করতে তেমন আগ্রহী হয় না। যেমন- খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব কম।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পাহাড়ি এলাকায় মানুষের বসবাস কম কেন? ব্যাখ্যা কর।
উত্তর

