'উদ্দীপকের 'A [গণিত] অভিবাসনের সুফল বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে A হলো অবাধ অভিবাসন। নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতো স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে। এ ধরনের অভিবাসন আত্মীয়স্বজন ও নিজ গোষ্ঠীভুক্ত জনগণের নৈকট্যলাভ, কর্মসংস্থান ও অধিকতর আর্থিক সুযোগ-সুবিধা লাভ; শিক্ষা, স্বাস্থ্য, গৃহ-সংস্থান ও সামাজিক নিরাপত্তাগত সুবিধা; বিশেষ দক্ষতার চাহিদা ও বাজারের সুবিধা; বিবাহ ও সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা প্রভৃতি আকর্ষণমূলক কারণে হয়ে থাকে। আকর্ষণমূলক কারণ হওয়ায় অবাধ অভিবাসন সাধারণভাবে সুফল বয়ে আনে। যেমন- চাকরি বা পড়াশোনার প্রয়োজনে কেউ অভিবাসী হলে উৎসস্থলের জন্য দক্ষ জনসম্পদ সৃষ্টি হয়। আবার আমাদের দেশের মতো অধিক জনসংখ্যার দেশ থেকে অদক্ষ বা অর্ধদক্ষ, অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত প্রভৃতি শ্রেণির মানুষ অভিবাসী হলে উৎসস্থলে জনসংখ্যার চাপ কমে। জীবনযাত্রার মান উন্নত হয়। আর গন্তব্যস্থলে এসব অভিবাসী কর্মদক্ষ হয়ে উঠে এবং সেখানেও আর্থসামাজিক ক্ষেত্রে সুফল বয়ে আনে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'উদ্দীপকের 'A অভিবাসনের সুফল বর্ণনা কর।
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

