"A" ও "C" চিহ্নিত বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত বসতিটি গোষ্ঠীবদ্ধ বসতি এবং 'C [গণিত] চিহ্নিত বসতিটি রৈখিক বসতি। গোষ্ঠীবদ্ধ ও রৈখিক বসতির মধ্যে গোষ্ঠীবদ্ধ বসতি অধিক জনপ্রিয়। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিতে কোনো একস্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এই ধরনের বসতিগুলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, তবে সেখানে আরও বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বর্ধিষ্ণু বসতিটি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হবে। অন্যদিকে, রৈখিক ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এ ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এ ধরনের বসতি গড়ে ওঠে। মূলত বন্যামুক্ত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এ ধরনের বসতি গড়ে ওঠে। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, রৈখিক বসতির তুলনায় গোষ্ঠীবদ্ধ বসতিই অধিক জনপ্রিয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"A" ও "C" চিহ্নিত বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

