উদ্দীপকের "S" ও "U" চিহ্নিত সম্পদের মধ্যে কোনটি অফুরন্ত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'S [গণিত] ও 'U [গণিত] চিহ্নিত সম্পদ হলো- যথাক্রমে সৌরশক্তি ও কয়লা। সম্পদ দুটির মধ্যে নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌরশক্তি অফুরান। যে সকল সম্পদ একবার ব্যবহার করার পর তার যোগান শেষ হয় না বরং তা পুনঃসংগঠনশীল তাকে নবায়নযোগ্য সম্পদ বলে। এ ধরনের সম্পদের যোগান অফুরন্ত। ক্রামগত ব্যবহার করলেও এর যোগান শেষ হয় না। সৌরশক্তি একটি নবায়নযোগ্য শক্তি। কেননা সৌরশক্তির যোগান সীমিত নয় বরং অসীম। সৌরশক্তিকে কাজে লাগিয়ে মানুষ ক্রমাগত বিদ্যুৎ শক্তি, যান্ত্রিকসহ বিভিন্ন শক্তি উৎপাদন করতে পারে। অর্থাৎ সৌরশক্তির অফুরন্ত যোগানের কারণেই একে নবায়নযোগ্য শক্তি বলা হয়। অপরদিকে কয়লা একটি অনবায়নযোগ্য সম্পদ। এর পরিমাণ এবং যোগান সীমাবদ্ধ। একবার ব্যবহারের ফলে তা আর পুনরায় ব্যবহার করা সম্ভব নয়। অতিরিক্ত ব্যবহারের ফলে কয়লার পরিমাণ একদিন নিঃশেষ হয়ে যাবে। ফলে কয়লা অফুরান নয়। সুতরাং আলোচনা হতে এটি নিশ্চিতভাবে বলা যায় যে, কয়লা ও সৌরমক্তির মধ্যে যোগানের দিক দিয়ে সৌরশক্তি অফুরান।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের "S" ও "U" চিহ্নিত সম্পদের মধ্যে কোনটি অফুরন্ত? যুক্তিসহ ম…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

