সারণির 'M [গণিত] ও 'N [গণিত] চিহ্নিত ফসল দুটির মধ্যে কোনটি রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সারণি 'M [গণিত] ও 'N [গণিত] চিহ্নিত ফসল দুটি যথাক্রমে পাট ও চা। এদের মধ্যে পাট রপ্তানি বাণিজ্যে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুটির শিল্পের প্রধান কাঁচামাল হলো পাট, যা দ্বারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। এ ফসলটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে। পাট দ্বারা চট, বস্তা, বেডিং বাঁধার চট, থলে, পাটের কাপড়, কার্পেট, কার্পেটের নিচের অংশ, দড়ি, শিকে টারউলিন, ক্যানভাস, পাঁকানো সুতা, সুতলি, ব্যাগ ও বস্ত্র, পাটের কম্বল, সতরঞ্জি, ফিতা প্রভৃতি তৈরি করা হয়। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিকভাবে পাটজাত দ্রব্যাদি সুনাম অর্জন করেছে। পাট শিল্প স্থাপনের ফলে দেশের বেকার সমস্যা লাঘব হয়েছে। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে পাটকলের সংখ্যা ২০৫। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মিশর, কানাডা, রাশিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, বেলজিয়াম, ইতালি, জার্মানি, জাপান, ফ্রান্স প্রভৃতি দেশ বাংলাদেশের পাট শিল্পের উৎপাদিত দ্রব্যের প্রধান ক্রেতা। সুতরাং বলা যায়, চা এবং পাট ফসল দুটির মধ্যে পাট রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সারণির 'M ও 'N চিহ্নিত ফসল দুটির মধ্যে কোনটি রপ্তানি বাণিজ্যে গুর…
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

