মাটি কীভাবে দূষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান হলো মাটি। মাটি বিভিন্ন কারণে দূষিত হতে পারে। মাটিতে বর্জ্য ও আবর্জনা অধিক পরিমাণে বেড়ে গেলে, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে, পলিথিন ও প্লাস্টিক মাটিতে অধিক পরিমাণে মিশ্রিত হয়ে, কলকারখানার বর্জ্য পদার্থ, বন জঙ্গল ধ্বংস করলে এবং মাটির নিচের লবণ পানিতে গলে উপরে উঠে মাটিকে দূষিত করে। মূলত এসব কারণেই মাটি দূষিত হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মাটি কীভাবে দূষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর

