পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃশ্যকল্প-২ এ বর্ণিত বনভূমির গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃশ্যকল্প-২ এ বর্ণিত বনভূমি অর্থাৎ সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, পরিবেশের ভারসাম্য রক্ষা প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা রাখে। দেশের উপকূলীয় জনগোষ্ঠীকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনসংখ্যা বৃদ্ধি, বননিধন, অপরিকল্পিত নগরায়ণ ইত্যাদি কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার সবচেয়ে বড়ো উপাদান হলো ঐ দেশের বনজ সম্পদ। আমাদের দেশের প্রয়োজনের তুলনায় বনভূমির পরিমাণ অনেক কম। তাই বনভূমি সংরক্ষণ করতে হবে। বনজ সম্পদ সংরক্ষণে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা হলো খাস জমিতে বন সৃষ্টি, পতিত জমিতে বৃক্ষরোপণ, রাস্তার পাশে বনায়ন সৃষ্টি, গণসচেতনতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণে প্রকল্প গ্রহণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচি পালন প্রভৃতি।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃশ্যকল্প-২ এ বর্ণিত বনভূমির গুরুত্ব বর্ণন…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

