উদ্দীপকে উল্লিখিত 'P [গণিত] ও 'R [গণিত] নগর দুটির মধ্যে কোনটি বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত P ও R নগর দুটি যথাক্রমে সাংস্কৃতিক ক্রিয়াকলাপভিত্তিক নগর ও বাণিজ্যভিত্তিক নগর। এ দুটি নগরে মধ্যে বাণিজ্যভিত্তিক নগর বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। সভ্যতার আদি পর্ব হতে বিভিন্ন সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয় এবং এই বিনিময়কে কেন্দ্র করে একটি বাজার সৃষ্টি হয়। এই সকল স্থানীয় বাজার বিভিন্ন দিক থেকে আগত পথের মিলনস্থলে গড়ে ওঠে। শহর ও নগর বিকাশের ক্ষেত্রে এর প্রভাব আজও অত্যন্ত ক্রিয়াশীল। মহাদেশী স্থলপথকে অবলম্বন করে প্রাচীনকালে সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো, মিসরের আলেকজান্দ্রিয়া, মরক্কোর ফেজ প্রভৃতি শহর গড়ে ওঠে। বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা ও কর্ণফুলি নদীর তীরে চট্টগ্রাম শহর গড়ে উঠেছে। অন্যদিকে, বিনোদন অর্থাৎ, সাংস্কৃতিক ক্রিয়াকলাপের ওপর ভিত্তি করে যে নগর গড়ে ওঠে তাকে সাংস্কৃতিক ক্রিয়াকলাপভিত্তিক নগর বলে। চিত্রকলা ও চলচ্চিত্র শিল্পের ওপর ভিত্তি করে এ নগর গড়ে ওঠে। আমেরিকা যুক্তরাষ্ট্রের হলিউড চলচ্চিত্রের জন্য বিখ্যাত। তাই বলা যায়, যুক্তরাষ্ট্রের হলিউড সাংস্কৃতিক ক্রিয়াকলাপের জন্য গড়ে উঠেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের P ও R নগর দুটির মধ্যে বাণিজ্যভিত্তিক নগর বাণিজ্যের জন্য অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'P ও 'R নগর দুটির মধ্যে কোনটি বাণিজ্যের ক্ষেত্র…
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

