দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পেশা দুটির মধ্যে কোনটি বৈদেশিক মুদ্রা অর্জনে অধিক সহায়ক? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে কবিরের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রথম পর্যায়ের এবং করিম-এর অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এ দুয়ের মধ্যে করিম এর কর্মকাণ্ড অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক। প্রথম পর্যায়ের কার্যাবলিতে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। কৃষিকার্যের ক্ষেত্রে মানুষ বীজ বপন করে, প্রকৃতি এই বীজকে অঙ্কুরিত করে শস্যে পরিণত করে। পশু শিকার, মৎস্য শিকার, কাঠ চেরাই, পশুপালন, খনিজ উত্তোলন এবং কৃষিকার্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এ পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি অনুন্নত ও উন্নয়নশীল দেশে অধিক পরিলক্ষিত হয়। দ্বিতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ তার প্রথম পর্যায়ের কার্যাবলি দ্বারা উৎপাদিত সামগ্রীকে গঠন করে, আকার পরিবর্তন করে এবং উপযোগিতা বৃদ্ধি করে। খনিজ লৌহ আকরিক উত্তোলন করে তা থেকে লোহাশলাকা, পেরেক, টিন, ইস্পাত ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যে পরিণত করা হয়। এটি একমাত্র উন্নত দেশের পক্ষেই সম্ভম্ব। কারণ তারা আধুনিক প্রযুক্তি, কলাকৌশল ও দক্ষ জনশক্তি ব্যবহার করে উৎপাদিত সামগ্রীকে আকার পরিবর্তন করে এবং উপযোগিতা বৃদ্ধি করে। উদ্দীপকে কবির বঙ্গোপসাগরে কাজ করে জীবিকা নির্বাহ করেন, যা কৃষি কাজের সাথে সম্পৃক্ত। এ ধরনের কাজ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এটি অনুন্নত ও উন্নয়নশীল দেশে দেখা যায়। জনাব করিম চট্টগ্রামে রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করেন; যা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এটি উন্নত দেশে পরিলক্ষিত হয়। তাই বলা যায়, করিম এর অর্থনৈতিক কর্মকাণ্ড বৈদেশিক মুদ্রা অর্জনে অধিক সহায়ক।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পেশা দুটির মধ্যে কোনটি বৈদেশিক মুদ্রা অর্জনে…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

