উদ্দীপকের বৃষ্টিপাত-১ ও ২ এর মধ্যে কোন ধরনের বৃষ্টিপাত বাংলাদেশে অধিক হয়ে থাকে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বৃষ্টিপাত-১ এ পরিচলন বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত-২ এ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতকে বুঝানো হয়েছে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আমাদের দেশের কৃষিকাজের জন্য অধিক উপযোগী। দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে (Equatorial region) স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে পতিত হয়। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। অন্যদিকে, শৈলোৎক্ষেপ বৃষ্টি মূলত পাহাড়িয়া অঞ্চলে সংঘটিত হয়। জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে (Windward slope) বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয়বাষ্প সমৃদ্ধ থাকে। এ জলীয়বাষ্প শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ এ সময়ে হয়। যা ধান, পাট ও আখ চাষের জন্য বিশেষ উপযোগী। সুতরাং বলা যায়, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আমাদের দেশের কৃষিকাজের জন্য অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের বৃষ্টিপাত-১ ও ২ এর মধ্যে কোন ধরনের বৃষ্টিপাত বাংলাদেশে অধ…
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

