দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে কোনটি দেশের অর্থনীতিতে বেশি অবদান রাখে? তোমার মতামত তুলে ধর।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ যথাক্রমে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প নির্দেশ করে। জাহাজ নির্মাণ ও মেরামত এ দেশের অর্থনীতিতে সম্ভাবনাময় অবদান রাখছে। তবে তা সামগ্রিক অর্থনীতির তুলনায় নগণ্য। আর তৈরি পোশাক শিল্প হচ্ছে বিলিয়ন ডলার শিল্প। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে প্রায় আশি শতাংশ বৈদেশিক মুদ্রা আয় করে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ অনুপাতে কর্মসংস্থানের স্বল্পতা বিদ্যমান। তবে পোশাক শিল্পে দেশের জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ নিয়োজিত রয়েছে। যেসমস্ত লোকজন এ শিল্পে নিয়োজিত রয়েছে তাদের আর্থসামাজিক উন্নতি সাধিত হচ্ছে। আর এ উন্নতি ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে; অর্থনীতিতে সুফল বয়ে আনছে। বাংলাদেশে শ্রম সস্তা বলে উৎপাদিত পোশাকে খরচ কম হয় এবং অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে বিদেশে রপ্তানি করতে পারে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে এর পর্যাপ্ত চাহিদা রয়েছে। এ খাতে এখন শিক্ষিত জনগোষ্ঠীও কর্মসংস্থানের সযোগ পাচ্ছে। তাছাড়া বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সার্বিক পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পকে একটি অগ্রসরমান খাত হিসেবে বিবেচনা করা হয়। এ শিল্প থেকে আয়কৃত অর্থে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুফল ভোগ করছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়তা করেছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে কোনটি দেশের অর্থনীতিতে বেশি অবদান রাখে? তো…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

