পার্বত্য চট্টগ্রামে সড়কপথ কম কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বন্ধুর ভূপ্রকৃতির জন্য পার্বত্য চট্টগ্রামে সড়কপথ কম। সড়কপথ কতকগুলো নিয়ামকের ওপর ভিত্তি করে গড়ে উঠে। নিয়ামকগুলো হলো- ১. সমতল ভূমি, ২. মৃত্তিকার বুনন ও, ৩. সমুদ্রের অবস্থান। সমতল ভূমি সড়কপথ গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন। এজন্য যে অঞ্চল সমতল সে অঞ্চলে সড়কপথ বেশি গড়ে ওঠে। মৃত্তিকার বুনন যদি স্থায়ী বা মজবুত হয় তবে বৃষ্টিতে কম ক্ষয় হয়। শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে তা স্থায়ী হয়। সকড়পথ গড়ে উঠার আরও একটি নিয়ামক হলো সমুদ্রের অবস্থান। উঁচু-নিচু ও বন্ধুর প্রকৃতির ভূমিস্বরূপের জন্য পার্বত্য এলাকায় সড়কপথ নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এজন্য পার্বত্য চট্টগ্রামে সড়কপথ আছে, কিন্তু কম।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পার্বত্য চট্টগ্রামে সড়কপথ কম কেন? ব্যাখ্যা কর।
উত্তর

