সনির দেখা বসতি দুটির তুলনামূলক আলোচনা করে বসবাসের জন্য কোনটি ভালো? মতামত দাও।
উত্তর: সনির দেখা বসতি দুটি হলো রৈখিক বসতি ও বিক্ষিপ্ত বসতি। এ দুটি বসতির মধ্যে রৈখিক বসতি সহজে গড়ে ওঠে। রৈখিক ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এই ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে ওঠে। এই অবস্থায় গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসেবে। বন্যামুক্ত সমস্ত উচ্চভূমি এই ধরনের বসতির জন্য সুবিধাজনক। অন্যদিকে, বিক্ষিপ্ত বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় বসবাস করে। এ ধরনের বসতিতে দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান, অতিক্ষুদ্র পরিবারভুক্ত বসতি এবং অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা পরিলক্ষিত হয়। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পিছনে কতকগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে। পৃথিবীর অধিকাংশ বিক্ষিপ্ত বসতি বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে উঠেছে। বন্ধুর ভূপ্রকৃতিতে যেমন কৃষিকাজের জন্য সমতলভূমি পাওয়া যায় না, তেমনি এখানে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাও কষ্টসাধ্য। এ ধরনের বসতি গড়ে ওঠার অন্যতম কারণ জলাভাব, জলাভূমি ও বিল অঞ্চল, ক্ষয়িত ভূমিভাগ, বনভূমি, অনুর্বর মাটি অধিকাংশ ক্ষেত্রে বিক্ষিপ্ত বসতির জন্ম দেয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বিক্ষিপ্ত বসতির তুলনায় রৈখিক বসতি সহজে গড়ে ওঠে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সনির দেখা বসতি দুটির তুলনামূলক আলোচনা করে বসবাসের জন্য কোনটি ভালো? …
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

