বস্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর: দরিদ্র শ্রেণির লোকদের আবাসস্থলের সমস্যার কারণে বস্তি গড়ে ওঠে। কর্মসংস্থানের উদ্দেশ্যে বহু লোক গ্রাম থেকে শহরে আসে। এদের কেউ গাড়ি চালায়, কেউ ঠেলাগাড়ি, কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ রিকশা চালায়। এদের সবারই আয় খুব কম। এই সীমিত আয় দিয়ে ভালো বাসা ভাড়া করে থাকা সম্ভম্ব নয়। এ কারণে এই দরিদ্র শ্রেণির লোকেরা রেললাইনের দুপাশে, পতিত আবর্জনাযুক্ত এলাকায় বসতিস্থাপন করে যা বস্তি নামে পরিচিত।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বস্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর

