দৃশ্যকল্প-১ এর বৃষ্টিপাতের সাথে বাংলাদেশের বৃষ্টিপাতের সাদৃস্য আছে কিনা? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। বাংলাদেশের সিলেট অঞ্চলে এরূপ বৃষ্টিপাত হয়ে থাকে। জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে (Windward slope) বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে আগত মৌসুমি বায়ু মেঘালয় পাহাড়ে বাধা পেয়ে বাংলাদেশের সিলেট এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, একদল শিক্ষার্থী দেশের পাহাড়ী অঞ্চলে বেড়াতে গিয়ে দেখলো পাহাড়ের একপাশে বৃষ্টি হচ্ছে, অন্যপাশে বৃষ্টি হচ্ছে না। যা শৈলোৎক্ষপ বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। বাংলাদেশের সিলেট অঞ্চলের বৃষ্টিপাতের সাথে উদ্দীপকের বৃষ্টিপাতের সাদৃশ্য রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর বৃষ্টিপাতের সাথে বাংলাদেশের বৃষ্টিপাতের সাদৃস্য আছে …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

