বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝায়?
উত্তর: একদেশের সাথে অন্য দেশের পণ্যদ্রব্য ও সেবাকর্মের ক্রয়-বিক্রয়ই হচ্ছে বৈদেশিক বাণিজ্য। সবদেশে সব রকমের সম্পদ, উৎপাদিত পণ্য প্রাকৃতিক কারণেই পাওয়া সম্ভব হয় না। ফলে দেশের চাহিদা অনুযায়ী একদেশ থেকে অন্যদেশে পণ্যদ্রব্য বা সম্পদ আদান-প্রদান করার প্রয়োজন হয়। আর বিভিন্ন দেশের মধ্যকার পণ্যদ্রব্যের আদানপ্রদানই বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্য নামে পরিচিত।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝায়?
উত্তর

