উদ্দীপকে 'A [গণিত] দ্বারা কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A দ্বারা সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের যথেষ্ট অবদান রয়েছে। উৎপাদিত কৃষিপণ্য বণ্টন, দ্রুত যোগাযোগ ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার ব্যবস্থার উন্নতি, সুসম অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উন্নয়ন ও বণ্টন, শিল্পোন্নয়ন, ব্যবসায়-বাণিজ্যের উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে সড়কপথ যথেষ্ট ভূমিকা পালন করছে। সড়কপথ থাকায় শিল্পদ্রব্য দেশ-বিদেশে রপ্তানি করা হচ্ছে এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে শিল্পে পৌঁছানোর জন্য সড়কপথ ব্যবহৃত হচ্ছে। পচনশীল দ্রব্যসামগ্রী দ্রুত গ্রামাঞ্চল হতে সড়কপথের মাধ্যমে শহরাঞ্চলে পৌঁছানো হচ্ছে। পরিশেষে বলা যায়, সড়কপথের বহুমুখী ব্যবহারের সুবিধা থাকায় এবং দ্রব্যমূল্যের সমতা ও কর্মসংস্থান সৃষ্টিতে সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'A দ্বারা কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা নির্দেশ করা হয়েছে? ব…
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

