'বিলিয়ন ডলার' শিল্প বলতে কী বোঝায়?
উত্তর: পোশাক শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলা হয়। ২০১৭-২০১৮, (সাময়িক) অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ ১৫,৪২৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে (সূত্র : বাংলাদেশ, অর্থনৈতিক সমীক্ষা-২০১৮)। বাংলাদেশে তৈরি পোশাক শিল্প বিকাশের অনুকূল পরিবেশ বিদ্যমান। অন্যান্য নিয়ামকের মধ্যে স্বল্প মজুরিতে শ্রমশক্তির সহজলভ্যতা অন্যতম। এ দেশে এ শিল্পের বিকাশের মাধ্যমে দক্ষ ও অদক্ষ বিপুল শ্রমশক্তির, বিশেষ করে সমাজের নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীর আয়-রোজগারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতেও সুফল বয়ে আনছে। তাই পোশাক শিল্পকে বলা হয় 'বিলিয়ন ডলার' শিল্প।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'বিলিয়ন ডলার' শিল্প বলতে কী বোঝায়?
উত্তর

