'A [গণিত] নির্দেশিত জেলাগুলোতে কী ধরনের বসতি গড়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] নির্দেশিত জেলাগুলোতে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি গড়ে উঠেছে। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিতে কোনো একস্থানে বেশ কয়েকটি পরিবার একত্র হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এই ধরনের বসতির যে লক্ষণ চোখে পড়ে তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের ওপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে। উদ্দীপকে 'A [গণিত] নির্দেশিত জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর। এসব জেলাতে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি গড়ে উঠেছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'A নির্দেশিত জেলাগুলোতে কী ধরনের বসতি গড়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর

