ছকে Y চিহ্নিত খাদ্যশস্যটি বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে উৎপন্ন হয়- সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ছকে Y চিহ্নিত খাদ্যশস্যটি হলো গম। এ খাদ্যশস্যটি বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে উৎপন্ন হয়। বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয়তায় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গম চাষ হয়। তবে উত্তরাঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী। দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া প্রভৃতি অঞ্চলে গম চাষ ভালো হয়। সাধারণত গম চাষের জন্য ১৬° থেকে ২২° সেলসিয়াস তাপমাত্রা এবং ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। এ কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে গম চাষ ভালো হয়। সুতরাং বলা যায়, ছকে Y চিহ্নিত খাদ্যশস্যটি অর্থাৎ গম বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে উৎপন্ন হয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছকে Y চিহ্নিত খাদ্যশস্যটি বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে উৎ…
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

