A ও C অর্থনৈতিক কার্যাবলির আলোচনাপূর্বক কোন কার্যাবলিতে মানুষ প্রকৃতির সাথে সরাসরি কাজ করে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত অর্থনৈতিক কার্যাবলি হলো প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি এবং C চিহ্নিত অর্থনৈতিক কার্যাবলি হলো তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। প্রথম পর্যায়ের কার্যাবলিতে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। কৃষিকার্যের ক্ষেত্রে মানুষ বীজ বপন করে, প্রকৃতি এই বীজকে অঙ্কুরিত করে শস্যে পরিণত করে। প্রকৃতির এই অবদান মানুষ পুরস্কারস্বরূপ গ্রহণ করে। পশু শিকার, মৎস্য শিকার, কাঠ চেরাই, পশুপালন, খনিজ উত্তোলন এবং কৃষিকার্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। তৃতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ উৎপাদন কার্য ব্যতীত অন্যান্য উপায়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কার্যাবলি থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবাকার্য সম্পাদন করে। কোনো দেশের উৎপাদিত পণ্যের উদ্ধৃত্তাংশ ঘাটতি অঞ্চলসমূহে প্রেরণ করলে ঐ বস্তুর উপযোগিতা অনেক পরিমাণে বৃদ্ধি পায়। এটা সম্ভম্বপর হতে পারে ব্যবসা, বাণিজ্য, পরিবহণ ইত্যাদির মাধ্যমে। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, পরিবেশক, এজেন্ট, ব্যাংকার, শিক্ষক, চিকিৎসা, নার্স, আইনজীবী, ধোপা, নাপিত রিকশাচালক ও ঠেলাগাড়িওয়ালা প্রভৃতি অসংখ্য প্রকার জনসমষ্টির কার্যাবলি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, উদ্দীপকের A নির্দেশিত পশু শিকার, মৎস্য শিকার, কৃষিকাজ প্রভৃতি কার্যাবলিতে মানুষ প্রকৃতির সাথে সরাসরি কাজ করে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
A ও C অর্থনৈতিক কার্যাবলির আলোচনাপূর্বক কোন কার্যাবলিতে মানুষ প্রকৃ…
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

