উদ্দীপকে 'S [গণিত] ও 'T [গণিত] চিহ্নিত শিল্পদ্বয়ের মধ্যে কোন শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে অধিক অবদান রাখে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'S [গণিত] ও 'T [গণিত] শিল্পদ্বয় হলো যথাক্রমে কাগজ শিল্প এবং পোশাক শিল্প। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান অধিক। কাগজ শিল্প বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প। ১৯৫৩ সালে বাংলাদেশের চন্দ্রঘোনায় প্রথম কাগজের কল স্থাপিত হয়। বর্তমানে সরকারিভাবে সর্বমোট ১১টি কারখানায় দেশীয় কাঁচামাল এবং আমদানিকৃত কাঁচামালের দ্বারা এ শিল্প স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে কাগজ শিল্পে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে গড়ে উঠেছে। সত্তর দশকের শেষে এবং আশির দশকের প্রথম থেকে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। এরপর এ শিল্প অতিদ্রুত বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে নিজের স্থান করে নেয়। বর্তমানে দেশের অনেকগুলো রপ্তানিমুখী পোশাক শিল্প ইউনিট রয়েছে। এগুলোর প্রায় শতকরা ৭৫ ভাগ ঢাকা অঞ্চলে অবস্থিত। অবশিষ্টগুলো প্রায় সবই চট্টগ্রাম বন্দর নগরীতে এবং কিছু খুলনা এলাকায় রয়েছে। সুতরাং দেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা বেশি হলেও উভয় শিল্পই গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'S ও 'T চিহ্নিত শিল্পদ্বয়ের মধ্যে কোন শিল্পটি বাংলাদেশের…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

