দাদু বায়ুমণ্ডলে ঘটা কোন প্রতিক্রিয়াটির কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গ্রিনহাউস গ্যাসের কথা বলা হয়েছে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন- কাঠ কয়লা পোড়ানো, গাছ কাটা, কলকারখানার ধোঁয়া ইত্যাদি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়। এ গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলে সৃষ্টি হচ্ছে ক্রমশ পুরু একটি (গ্রিনহাউস) গ্যাসের স্তর বা চাদর। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বিশ্বের আবহাওয়া ও তার ধরন দিন দিন বদলে যাচ্ছে। কোনো ঋতুতেই আমরা প্রকৃতির কাছ থেকে স্বাভাবিক আচরণ পাচ্ছি না। বৃষ্টির সময়ে অনাবৃষ্টি, খরার সময়ে বৃষ্টি, গরমের সময়ে উত্তরে হাওয়া, শীতের সময়ে তপ্ত হাওয়া কেমন যেন এলোমেলো আবহাওয়া লক্ষ করা যায়। উদ্দীপকের শাবাব বিকেলে দাদুর সাথে বারান্দায় বসে গল্প করছিল। শাবাব দাদুকে বললো দাদু এখনতো শীতকাল তারপরও গরম লাগছে। দাদু বললেন বায়ুমণ্ডলে এখন প্রতিনিয়ত বিভিন্ন গ্যাসের বৃদ্ধির ফলে একটি প্রতিক্রিয়া ঘটছে। যা গ্রিনহাউস গ্যাসের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দাদু বায়ুমণ্ডলে ঘটা কোন প্রতিক্রিয়াটির কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

