বাংলাদেশের উত্তরের তুলনায় দক্ষিণের জলবায়ু আরামদায়ক কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের দক্ষিণে সমুদ্র থাকায় এ অঞ্চলে সমুদ্র বায়ুর প্রভাবে শীতকালে তীব্র শীত এবং গ্রীষ্মকালে তীব্র গরম অনুভূত হয় না। কিন্তু উত্তরের অংশ সমুদ্র থেকে দূরে থাকায় এ অঞ্চলে বিপরীত অবস্থা বিরাজ করে অর্থাৎ শীতকালে প্রচণ্ড শীত এবং গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভূত হয় যা চরমভাবাপন্ন জলবায়ুর বৈশিষ্ট্য। কারণ জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত ঠান্ডাও হয় আবার গরমও হয়। তাই বাংলাদেশের দক্ষিণাংশের জলবায়ু আরামদায়ক।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বাংলাদেশের উত্তরের তুলনায় দক্ষিণের জলবায়ু আরামদায়ক কেন? ব্যাখ্যা কর।
উত্তর

