হাসান ও সজলের বর্ণিত বায়ুমণ্ডলের স্তরদ্বয়ের বৈশিষ্ট্যের তুলনামূলক ব্যাখ্যা কর।
উত্তর: হাসান ও সজলের বর্ণিত বায়ুমণ্ডলের স্তর দুটি হলো যথাক্রমে ট্রপোমণ্ডল এবং মেসোমণ্ডল। স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে। মোসোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। যা -৮৩° সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। মেসোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে। মহাকাশ থেকে সেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। তাই এ স্তরটি জীবজগতের বাসোপযোগী নয়। অপরদিকে, ট্রপোমণ্ডল স্তরে মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ( [গণিত] ) ও নাইট্রোজেন ( [গণিত] ) সহ অন্যান্য সব বায়ুমণ্ডলীয় উপাদান বিদ্যমান। বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্প এই স্তরেই পাওয়া যায়, যা মানুষ ও উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয়। বায়ুর উপর-নিচ উঠানামা এই স্তরে লক্ষ করা যায়, যার দরুন তাপের ভারসাম্য বজায় থাকে। এই স্তরে মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড় ইত্যাদি সবকিছুই ঘটে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
হাসান ও সজলের বর্ণিত বায়ুমণ্ডলের স্তরদ্বয়ের বৈশিষ্ট্যের তুলনামূলক …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

