পেশা কীভাবে জন্মহারকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: পৃথিবীর বিভিন্ন জনসংখ্যার মধ্যে প্রজননশীলতার ব্যাপক তারতম্য রয়েছে। একেক দেশের জন্মহার একেক রকমের। এর কারণ হিসেবে আর্থসামাজিক অবস্থার ভিন্নতা প্রধান। এর মধ্যে পেশার প্রভাবেও জন্মহারের ভিন্নতা পরিলক্ষিত হয়। সাধারণভাবে কৃষিকাজে নিয়োজিত কর্মী এবং শ্রমজীবী সম্প্রদায়ের মধ্যে জন্মহার বেশি হতে দেখা যায়। অন্যদিকে শিক্ষক, ডাক্তার, আইনজীবী প্রভৃতি পেশাদার শ্রেণি এবং প্রশাসক, ব্যবস্থাপক ও চাকরিজীবীদের মধ্যে জন্মহার কম দেখা যায়। এভাবে পেশা জন্মহারকে প্রভাবিত করে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পেশা কীভাবে জন্মহারকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর

