দৃশ্যকল্প-২ এ পরিবেশের যে উপাদানটি দূষিত হচ্ছে তা ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মাটিদূষণ নির্দেশিত হয়েছে। উদ্দীপকে ফয়েজউদ্দীনের কর্মকাণ্ডটি কৃষি কর্মকাণ্ড। এর ফলে মাটিদূষণ ঘটে। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কৃষির অগ্রগতির প্রয়োজন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য চাহিদা বেড়ে যাওয়ায় ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে ফয়েজউদ্দীন অধিক ফসলের জন্য জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করে। এসব সার ও কীটনাশক বাতাস ও বৃষ্টির পানির সাথে মিশে গিয়ে পরিবেশের বিভিন্ন উপাদান, যেমন- মৃত্তিকা, পানি ইত্যাদিকে দূষিত করছে। ফলে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণীর উপর এর ক্ষতিকর প্রভাব পড়ছে। এছাড়াও এসব ক্ষতিকর সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির অনুজীবও ধ্বংস হচ্ছে। ফলে মাটি অনুর্বর হয়ে পড়ছে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ফয়েজউদ্দীনের কর্মকাণ্ডটি পরিবেশের উপাদান মাটি দূষিত করছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ পরিবেশের যে উপাদানটি দূষিত হচ্ছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

