দৃশ্যকল্প-১ এ সাইমন বেগমের এলাকার পরিবেশের যে অবস্থা তা থেকে পরিত্রাণের উপায়গুলো উল্লেখ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সাইমন বেগমের এলাকার পরিবেশগত সমস্যা তথা জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত একটি বিষয়। জলবায়ু পরিবর্তন পৃথিবীর সব দেশেই প্রভাব বিস্তার করছে। এর ফলে পৃথিবীর অনেক দেশ সুবিধা ভোগ করলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল নিম্নাঞ্চলের অনেক দেশ এর বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন। বাংলাদেশ এই জলবায়ু পরিবর্তন রোধে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। যাতে পরিবর্তন নিয়ন্ত্রণ অনেকাংশে সম্ভব হবে। বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে যে সকল পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা হলো- ◉ বৃক্ষরোপণ অভিযান সফল ও নতুন বনভূমি সৃষ্টি করা। ◉ গ্রিনহাউস গ্যাসের পরিমাণ সীমিত রেখে শিল্পোন্নতির জন্য প্রযুক্তি স্থাপন করতে হবে। ◉ উন্নত দেশগুলোকে শিল্প উন্নয়নের ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে আলোচনা করা। ◉ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস করে পরিবেশের দূষণ রোধ করা। ◉ CFC এর ব্যবহার বন্ধ করতে হবে। ◉ জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ◉ সর্বোপরি জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সকলের সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১ এ সাইমন বেগমের এলাকার পরিবেশের যে অবস্থা তা থেকে পরিত্রাণ পাবে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সাইমন বেগমের এলাকার পরিবেশের যে অবস্থা তা থেকে পরিত্র…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

