দৃশ্যকল্প-২ এ পানির এরূপ আচরণ মানবজীবনে কীরূপ প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বিশাল লবনাক্ত জলরাশি সবসময় নির্ধারিত পথে চলমান যা সমুদ্র স্রোত নির্দেশ করে। নিচে মানবজীবনে সমুদ্রস্রোতের প্রবাব সম্পর্কে আলোচনা করা হলো- সমুদ্রস্রোতের অনুকূলে নৌকা, জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা হয়। তবে শীতল সমুদ্রস্রোত অপেক্ষা উষ্ণ সমুদ্রস্রোতে জাহাজ ও নৌচলাচলে সুবিধা বেশি। এ কারণে উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের অনুকূলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ যাতায়াত করে। উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সেখানে শীতকালেও বরফ জমতে পারে না। ফলে উক্ত অঞ্চলের বন্দরগুলো সারাবছর ব্যবহার করা যায়। যেমন- উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালে বরফমুক্ত থাকে কিন্তু একই অক্ষাংশে অবস্থিত কানাডার পূর্ব উপকূলে বরফাচ্ছন্ন অবস্থা দেখা যায়। শীতল স্রোতের গতিপথে তীব্র শীত ও হিমশৈলের জন্য জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয়। অনেক সময় হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজ ডুবির ঘটনা ঘটে। যেমন- যুক্তরাজ্যের বিখ্যাত টাইটানিক জাহাজ ১৯১২ সালে প্রথম যাত্রাতেই হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গিয়েছিল।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ পানির এরূপ আচরণ মানবজীবনে কীরূপ প্রভাব ফেলে? বিশ্লেষণ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

