উদ্দীপকের 'R [গণিত] ও 'T [গণিত] গতি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: 'R [গণিত] ও 'T [গণিত] যথাক্রমে নদীর মধ্য ও ঊর্ধ্বগতি নির্দেশ করে। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে মধ্যগতি বলে। মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক বেশি হয় কিন্তু গভীরতা ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক কমে যায়। মধ্যগতি অবস্থায় নদীর সঞ্চয় কাজ শুরু হয়। মধ্যগতিতে নদীর দুদিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। একে প্লাবন সমভূমি বলে। অন্যদিকে, ঊর্ধ্বগতি অবস্থায় নদী তলদেশের স্থলভাগকে ক্ষয় করে এবং ক্ষয়িত পদার্থ পরিবহন করে। এ অবস্থায় নদীর প্রধান কাজ ক্ষয় করা হলেও অনেক সময় নদীর ঢাল কমে গেলে হঠাৎ অধিক পরিমাণে পাথরের টুকরা এলে নদী তখন তা বহন করতে না পেরে হালকা সঞ্চয় করে। আলোচনা শেষে আমরা বলতে পারি, নদী ঊর্ধ্বগতিতে প্রবল থাকে এবং মধ্যগতিতে স্থিতি এবং পূর্ণতা পায়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'R ও 'T গতি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

