রংপুর ও দিনাজপুর জেলায় কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: রংপুর ও দিনাজপুর জেলায় পাদদেশীয় পলল সমভূমি দেখা যায়। পাহাড়িয়া নদী অনেক সময় পাদদেশে পলি সঞ্চয় করে পাহাড়ের পাদদেশে বিশাল সমভূমি গড়ে তোলে একে পাদদেশীয় পলল সমভূমি বলে। বাংলাদেশের তিস্তা, আত্রাই, করতোয়া সংলগ্ন রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থানই পলল সমভূমি দ্বারা গঠিত। উত্তরের হিমালয় থেকে উৎপন্ন হয়ে বেশ কয়েকটি নদী সহজেই পাহাড় থেকে পলল বহন করে এ অঞ্চলে সঞ্চয় করে পাদদেশীয় পলল সমভূমি গঠন করেছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রংপুর ও দিনাজপুর জেলায় কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? ব্যাখ্যা কর।
উত্তর

