উদ্দীপকের 'E [গণিত] ও 'G [গণিত] ভূমিরূপের কোনটির সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভূমিরূপের সাদৃশ্য রয়েছে? যুক্তি সহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'E [গণিত] ভূমিরূপটি হচ্ছে পলল কোণ এবং 'G [গণিত] ভূমিরূপটি হচ্ছে ব-দ্বীপ। পার্বত্য অঞ্চল থেকে হঠাৎ করে কোনো নদী সমভূমিতে পতিত হলে শিলাচূর্ণ, পলিমাটি প্রভৃতি পাহাড়ের পাদদেশে সঞ্চিত হয়ে ত্রিকোণাকৃতি ভূখণ্ড পলল কোণ সৃষ্টি হয়। হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এরূপ ভূখণ্ড দেখতে পাওয়া যায়। বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ও দিনাজপুরে এরূপ ভূমিরূপ দেখা যায়। আর নদী মোহনায় পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হয়। নদী মোহনায় স্রোতের বেগ যখন একেবারেই কমে যায়, নদী বাহিত বালি, কাদা তলানিরূপে সঞ্চিত হয়। এ সঞ্চয়ের স্তর সাগরের পানির উচ্চতার উপরে উঠে গেলে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে চরাভূমিকে বেষ্টন করে সাগরে পতিত হয়। ফলে ত্রিকোণাকার ব-দ্বীপ সৃষ্টি হয়। বাংলাদেশের সমস্ত দক্ষিণাংশ গঙ্গা ও পদ্মা নদীর বিখ্যাত ব-দ্বীপ অঞ্চল। কেননা বাংলাদেশের উপর দিয়ে নদীগুলো উত্তর থেকে দক্ষিণ প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পরিণত হয়েছে। আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের দুটি ভূমিরূপের মধ্যে ব-দ্বীপের সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভূমিরূপের সাদৃশ্য রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'E ও 'G ভূমিরূপের কোনটির সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের …
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

