উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] স্তর দুইটির মধ্যে 'B [গণিত] স্তরটি মানবজাতির জীবনধারণের জন্য অধিক গুরুত্বপূর্ণ- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] ও 'C [গণিত] স্তর দুটি যথাক্রমে স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডল। স্তর দুটির মধ্যে পৃথিবীর জীবজগৎ রক্ষায় 'B [গণিত] তথা স্ট্রাটোমণ্ডল অধিক গুরুত্বপূর্ণ। স্ট্রাটোমণ্ডল স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। ফলে জীবজগৎ সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পায়। এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনোরকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ঝড়, বৃষ্টি থাকে না বলেই এ স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। এই স্তরের ঊর্ধ্বসীমাকে স্ট্রাটোপেজ বা স্ট্রাটোবিরত বলে। এর উপর থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্রুতহারে তাপমাত্রা বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, স্ট্রাটোমণ্ডল স্তরটি ওজোন গ্যাসের স্তরের জন্য জীবজগৎ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'B ও 'C স্তর দুইটির মধ্যে 'B স্তরটি মানবজাতির …
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

