উদ্দীপকের 'X [গণিত] ও 'Z [গণিত] স্তর দুইটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে 'X [গণিত] ও 'Z [গণিত] স্তর দুটি যথাক্রমে অশ্বমণ্ডল বা ভূত্বক এবং কেন্দ্রমণ্ডল। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবণ দেখা যায় তাই অশ্মমণ্ডল বা ভূত্বক। পৃথিবীর পৃষ্ঠদেশে মানুষসহ সকল প্রাণী বসবাস করছে। এটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর। এ স্তরে সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতি উপাদান বিদ্যমান। এ স্তরের উপরিভাগে উদ্ভিদকুল জন্মানোর জন্য কোমল মাটি বিদ্যমান। মানুষ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের এ স্তরের উপাদানটি ব্যবহার করে কৃষিকাজ পরিচালনার মাধ্যমে তাদের যাবতীয় খাদ্যের সংস্থান করে। সমগ্র মানবজাতির অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে ভূপৃষ্ঠ। কেননা এ স্তরই সৌরশক্তি, বায়ুমণ্ডল, বারিমণ্ডলের আধার। আর পৃথিবীপৃষ্ঠের পরিবেশ সহনীয়। তাই অশ্মমণ্ডল বা ভূত্বক জীবজগতের বিকাশে সহায়ক হয়েছে। অন্যদিকে, গুরুমণ্ডলের ঠিক পরে রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এ মণ্ডল বিস্তৃত। এ স্তর প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। কেন্দ্রমণ্ডলের ২,২৭০ কিলোমিটার পুরু একটি তরল বহিরাবরণ এবং ১,২১৬ কিলোমিটার পুরু একটি কঠিন অন্তঃভাগ আছে। কেন্দ্রমণ্ডলের উপাদানগুলোর মধ্যে লোহা, নিকেল, পারদ ও সিসা রয়েছে। তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। সুতরাং বলা যায়, গঠন কাঠামোর বৈশিষ্ট্যের দিক থেকে অশ্বমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'X ও 'Z স্তর দুইটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

