আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে আগ্নেয়শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়। পরে আরও তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় তাই এই শিলাকে প্রাথমিক শিলাও বলে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর

