উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] ঋতু দুইটির বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত ঋতু দুটি হলো যথাক্রমে বর্ষা ও গ্রীষ্ম। এর মধ্যে বর্ষা ঋতুতে অধিক বৃষ্টিপাত হয়। বাংলাদেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্ম ঋতু। বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম ঋতু হলো গ্রীষ্ম ঋতু। গড় হিসেবে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ২৮° সেলসিয়াস পরিলক্ষিত হয়। কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। এ ঝড় বজ্রবিদ্যুৎসহ প্রবলবেগে মার্চ-এপ্রিল মাসে প্রবাহিত হয়। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় ২০ ভাগ গ্রীষ্ম ঋতুতে হয়ে থাকে। এ সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫১ সেন্টিমিটার। অপরদিকে, বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষা ঋতু। বর্ষাকালে সূর্য বাংলাদেশে প্রায় লম্বভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। কিন্তু আকাশে মেঘ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে এসময় অধিক তাপমাত্রা অনুভূত হয়। তখন গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস হয়। বর্ষা ঋতুতে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প সমৃদ্ধ থাকে। এ জলীয় বাষ্প শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ এসময়ে হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত ঋতু অর্থাৎ গ্রীষ্ম ও বর্ষা ঋতুর মধ্যে বর্ষা ঋতুতে অধিক বৃষ্টিপাত হয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'B ঋতু দুইটির বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের তুলনামূলক বি…
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

