দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত ভূমিরূপদ্বয় ভিন্ন ধরনের- তুমি কি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: যদৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর উল্লিখিত ভূমিরূপদ্বয় যথাক্রমে গাজীপুরের ভাওয়াল গড় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়শ্রেণির বান্দরবান। উক্ত স্থান দুটির মধ্যে কোনো সাদৃশ্য নেই। গাজীপুরের ভাওয়াল গড় প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্ভূক্ত। টাঙ্গাইলের মধুপুর ও গাজীপুরের ভাওয়ালের গড় প্রায় ৪,১০৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা প্রায় ৩০ মিটার। এসব স্থানের মাটি ধূসর ও লালচে বর্ণের। বান্দরবান দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহকে নির্দেশ করে। এটি টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণির অন্তর্ভুক্ত। এ যুগে হিমালয় পর্বত গঠিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এগুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এ পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিনডং (উচ্চতা ১,২৩১ মিটার) বান্দরবান জেলাতেই অবস্থিত। সুতরাং, উপরের আলোচনা হতে বলা যায়, গাজীপুরের চত্বরভূমি ও বান্দরবানের পাহাড়, স্থান দুটির মধ্যে কোনো সাদৃশ্য নেই।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত ভূমিরূপদ্বয় ভিন্ন ধরনের- তুমি …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

