মি. মাসুদ এর দেখা বৃষ্টিপাতটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মি. মাসুদের দেখা বৃষ্টিপাত হলো ঘূর্ণিবৃষ্টি। কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে জলভাগের উপর থেকে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ এবং স্থলভাগের উপর থেকে শুষ্ক শীতল বায়ু ঐ একই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। শীতল বায়ু ভারী বলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠতে থাকে। জলভাগের উপর থেকে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে। ঐ বায়ু শীতল বায়ুর উপরে উঠলে তার ভেতরে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণি বৃষ্টি বলে। এই বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে এরূপ বৃষ্টিপাত হতে দেখা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ মি. মাসুদ মধ্য ইউরোপের একটি দেশে কর্মরত। যেখানে প্রতিবছর শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়। যা ঘূর্ণি বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবাত বৃষ্টিপাতটি সংঘটিত হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মি. মাসুদ এর দেখা বৃষ্টিপাতটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

