“দৃশ্যকল্প-২ এ সৌরভ ও তমালের পঠিত বিষয়াবলি ভূগোল ও পরিবেশের ভিন্ন ভিন্ন শাখাকে নির্দেশ করে" উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সৌরভ ও তমালের পঠিত বিষয়াবলি ভূগোল ও পরিবেশের ভিন্ন ভিন্ন শাখাকে নির্দেশ করে। যথা- প্রাকৃতিক ও মানব ভূগোল। প্রাকৃতিক ও মানব ভূগোল, ভূগোলের প্রধান দুইটি শাখা। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপের গঠন, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু ইত্যাদি এ শাখার প্রধান আলোচ্য বিষয়। অপরদিকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, মানুষের কর্মকাণ্ডের স্বরূপ কী তার কার্যকরণ অনুসন্ধান করে মানব ভূগোল। দৃশ্যকল্প-২ এ সৌরভ মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, ভূমিরূপবিদ্যা সম্পর্কে জানতে পারে, যেগুলো প্রাকৃতিক ভূগোলের শাখা। আর সৌরভনগর ভূগোল, রাজনৈতিক ভূগোল ও দূর্যোগ ব্যবস্থাপনা ভূগোল সম্পর্কে ধারণা নেয়, যেগুলো মানব ভূগোলের শাখা। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, দৃশ্যকল্প-১ এ সৌরভ ও তমালের পঠিত বিষয়াবলি ভূগোল ও পরিবেশের ভিন্ন ভিন্ন শাখাকে নির্দেশ করে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“দৃশ্যকল্প-২ এ সৌরভ ও তমালের পঠিত বিষয়াবলি ভূগোল ও পরিবেশের ভিন্ন ভ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

