দৃশ্যকল্প-১ এ বর্ণিত পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণ হিসেবে চিহ্নিত করা হয় মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে বিশেষভাবে নির্দিষ্ট গ্রিন হাউস গ্যাসসমূহের উপস্থিতির মাত্রার উত্তরোত্তর বৃদ্ধিকে। যাকে আমরা গ্রিন হাউস প্রভাব হিসেবে চিহ্নিত করি। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন ও ক্লোরোফ্লোরো কার্বন। শিল্পায়ন, যানবাহনের সংখ্যাগত বৃদ্ধি, বনাঞ্চল উজাড় ও কৃষির সম্প্রসারণ ইত্যাদি কর্মকাণ্ডের কারণে উল্লিখিত গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে বলা হয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রদর্শিত একটি ছবি দেখে ফাতিহা খুব মর্মাহত হয়। ছবিতে দেখা যায় ছোট একটি বরফের স্তূপে মেরু ভল্লুক তার বাচ্চাকে কাঁধে নিয়ে অসহায়ভাবে তাকিয়ে আছে। ক্যাপশনে লেখা ছিল-পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং অনেক প্রাণী হারাচ্ছে তাদের আবাসস্থল। সুতরাং বলা যায়, বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের কারণেই মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

