তিব্বত মালভূমিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: শৈলোৎক্ষেপ প্রক্রিয়ার বৃষ্টিপাতে জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বত অতিক্রম করে যখন পর্বতের অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত ঢালে এসে পৌঁছায় তখন জলীয়বাষ্প কমে যায়। এছাড়া নিচে নামার ফলে ঐ বায়ু আরও উষ্ণ ও শুষ্ক হয়। এ দুটো কারণে এখানে বৃষ্টি বিশেষ হয় না। এরূপ প্রায় বৃষ্টিহীন স্থানকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে আসতে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। কিন্তু তার উত্তর দিকে অবস্থিত তিব্বতের মালভূমিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
তিব্বত মালভূমিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর

